ads

সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না, করিও না : পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৬০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি। আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এ জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরত্বসহকারে গ্রহণ করি।

Shamol Bangla Ads

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের যারা বন্ধু রাষ্ট্র, তারা বিভিন্ন সময় নানা বিষয়ে উপদেশ দেয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যের যদি ভালো উপদেশ থাকে স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য, আমরা সেটা গ্রহণ করি। আমরা তা স্বাগত জানাই। আমরা তো পণ্ডিত না। যারা মাতব্বরি করবে, আমরা তাদের সহ্য করব না।’তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি।’

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। তারা আমাদের সাহায্য করছে। আমরা যদি এটা করি, আমেরিকা আমাদের সঙ্গে থাকবে। তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে। আমেরিকা সব সময় বাস্তববাদী।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভূমি ব্যবহারে উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ জাপার ২৮৯ প্রার্থীর তালিকায় নাম নেই রওশন এরশাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads