ads

রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন

খবর টি পড়েছেন : ৬৯৪
হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিশিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে। রবিবার টাইমস অব ইসরায়েল এ খবর জাানিয়েছে।

Shamol Bangla Ads

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, গতকাল শনিবার সকালে হামলার শুরু থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারের অধিক। ইসরায়েলে নিহতদের মরদেহ ব্যবস্থাপনার স্বেচ্ছাসেবী সংগঠন জাকার একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর দিকে ইসরায়েলিদের হামলায় ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৯৯০ জন।

নিহত ইসরায়েলিদের মধ্যে ৪৪ জন সেনাসদস্য বলে নিশ্চিত করেছে দেশটির সেনা বিভাগ। নিহতদের পরিবারকেও এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুটি ভিন্ন পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২ হাজার পরবর্তী সংবাদ অর্থনীতিতে নোবেল পেলেন ক্লাউডিয়া গোলডিন