ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

খবর টি পড়েছেন : ৯২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

Shamol Bangla Ads

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

এর আগে সোমবার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই আসামিকে এ জামিন দেন। এরপর গতকাল মঙ্গলবার ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Shamol Bangla Ads

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান পরবর্তী সংবাদ ডেঙ্গু চিকিৎসায় ২০ লাখ স্যালাইন কিনছে সরকার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads