ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত সফর করবেন বাইডেন

খবর টি পড়েছেন : ৪৬৮
ভারত সফর করবেন বাইডেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী ৭ সেপ্টেম্বর দেশটি সফর করবেন তিনি। শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, জি-২০ জোটের বর্তমান প্রেসিডেন্ট ভারত আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের স্বাগত জানাবে।

এদিকে সম্মেলনের ফাঁকে জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার নয়াদিল্লি সফর করবেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Shamol Bangla Ads

এদিকে আগামী শনিবার ও রোববার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন। সম্মেলনে তিনি ও জি-২০ অংশীদাররা পরিচ্ছন্ন জ্বালানিতে স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক নানা ধরনের প্রভাব প্রশমনের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন জি-২০ জোটের নেতারা। এর পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ দারিদ্র্যের বিরুদ্ধে আরও ভালোভাবে লড়াইয়ের জন্য বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে আগুন : মৃতের সংখ্যা… পরবর্তী সংবাদ পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম ৩০০ রুপি ছাড়াল, বন্ধ দোকানপাট