ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলাম আমার জীবনে শান্তি এনে দিয়েছে : এ আর রহমান

খবর টি পড়েছেন : ৬৭১
ইসলাম আমার জীবনে শান্তি এনে দিয়েছে : এ আর রহমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সনাতন ধর্ম বদলে মুসলিম হয়েছেন অনেক আগেই। কীভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে এলেন তা জানিয়েছেন তিনি। এক আলোচনা সভায় রহমান জানিয়েছেন, ইসলাম তার জীবনে শান্তি এনে দিয়েছে।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি গ্লেন গুল্ড ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন এ আর রহমান। সেখানে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল বিশেষ কিছু, সব যেন ঠিক চলছে। মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই গ্রহণ হতে থাকল।’

তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে— এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। উত্তরে তিনি বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে নিজের ভেতর নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র এবং আমরা এর পক্ষে।’

Shamol Bangla Ads

জন্মের পর রহমানের নাম রাখা হয়েছিল দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর পর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার কয়েক বছর পর মুক্তি পায় ‘রোজা’ ছবি, যার সংগীত পরিচালনা করেন এ আর রহমান। এ ছবির গানগুলোর জন্য সারা বিশ্বে নাম ছড়িয়ে পগে তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি : অপু… পরবর্তী সংবাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে…