ads

রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫

খবর টি পড়েছেন : ৫২৩
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তানের সিরহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক। খবর জিও নিউজের

Shamol Bangla Ads

রবিবার ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথে সিরহারি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের শাহজাদপুর ও নাওয়াবশা স্টেশনের মাঝামাঝি ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে জরুরি বিভাগ।

Shamol Bangla Ads

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর পরবর্তী সংবাদ ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন রক্ষায় ৮ দেশের জোট