রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে বুধবার (১২ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে নেতাকর্মীদের নিয়ে ৩০০ গাড়িতে করে রওয়ানা হয়েছিলেন দলটির মহানগর কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এর প্রতিদান তিনি পেলেন হাতেনাতেই। পাচ্ছেন আ’লীগ থেকে সুখবরও। সবশেষে সেই সুখবর হলো সেই আলোচিত ও সমালোচিত সেই জাহাঙ্গীরই আ’লীগে আবার ফিরছেন। ১৭ জুলাই সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জাহাঙ্গীরকে ডেকে নেন প্রধানমন্ত্রী। এ সময় সিটি করপোরেশন মেয়র ও জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক সূত্রে ওইসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা ছাড়া দলীয় ও সিটি করপোরেশনের নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাহাঙ্গীর ও তার মায়ের আলোচনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম। সঙ্গে আমার মা ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন।

এর আগে বুধবার (১২ জুলাই) ঢাকার সমাবেশে প্রায় ৩০০ গাড়ি নিয়ে যোগ দিয়ে আলোচনার সৃষ্টি করেন জাহাঙ্গীর আলম।









