ads

শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুরে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে নিহত ৭

খবর টি পড়েছেন : ৯৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ মাদারীপুর জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

Shamol Bangla Ads

তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে ৭ জন নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব-অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

Shamol Bangla Ads

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই এক পরিবারের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যা : দায় স্বীকার করে চেয়ারম্যান… পরবর্তী সংবাদ পৃথিবীটা হলো প্রতিযোগিতার জায়গা : নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads