ads

শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি শামীমা, সম্পাদক হাবিব

খবর টি পড়েছেন : ৬১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে দেশ টিভির শামীমা আক্তার ও নয়া দিগন্তের হাবীবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

সভাপতি পদে শামীমা আক্তার ৫৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল২৪ এর মাসউদুর রহমান পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান ৭০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা মেইলের আমিনুল ইসলাম মল্লিক ১৮ ভোট পেয়েছেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফ-উল আলম। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংগঠনের ৯৮ জন ভোটারের মধ্যে ৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এরমধ্যে শামীমা আক্তার ল’ রিপোর্টার্স ফোরামের ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল২৪ এর মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী। এছাড়া সদস্য পদে দৈনিক মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল২৪ এর আবু নাসের, দি রিপোর্টের এসএম শাকিল আহমেদ ও সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা একই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আহম্মেদ সারোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads