ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যা: বাংলাদেশ মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ

খবর টি পড়েছেন : ৬০২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ এমএফসি’র ১১ দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারেরা এতে সাক্ষর করেন। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, ডেনমার্ক , ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের হাই কমিশনার ও রাষ্ট্রদূতেরা এতে সাক্ষর করেন।

Shamol Bangla Ads

বিবৃতিতে বলা হয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের উপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় আমরা, এমএফসির নিম্নসাক্ষরকারী সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।’

এমএফসির বিবৃতিতে বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Shamol Bangla Ads

বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সকলকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন পরবর্তী সংবাদ চিনির বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকারকে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads