ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৮৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন স্বচ্ছ হয়।’ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয় লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন… এই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা, কোনো অভিযোগ করতে পারবে না।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা যে আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা দেশগুলোর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যেসব দেশ আমাদের নির্বাচনের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তাদেরকেও বলব, আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন বা আমাদের যে উপনির্বাচনগুলো হলো, সেই নির্বাচনগুলো দেখেন কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরপর আবার কেন প্রশ্ন ওঠে?’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ এমনি ভোট পায়। যখনই মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে মানবাধিকারে বিশ্বাস করে।’
বিএনপি আমলের নির্বাচনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি আমলে নির্বাচন মানে কী ছিল? প্রত্যেকটা উপ-নির্বাচন মানে ছিল, আমরা যে বলতাম- দশটা হুন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা।’

তিনি বলেন, ‘ভোট ডাকাতি করেই তাদের (বিএনপি) জন্ম, ভোট ডাকাতি করাই তাদের অভ্যাস। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিজার্ভে স্বস্তি ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads