ads

সোমবার , ১৯ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ২৯ জুন

খবর টি পড়েছেন : ৬৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
১৯ জুন সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সূত্রটি জানায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সকল জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সোমবার দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী (২৯ জুন) থেকে ১৪৪৪ হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। একই সঙ্গে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন
এদিকে রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে ইসলামি ক্যালেন্ডারের ১২তম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস এবং ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

Shamol Bangla Ads

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন :… পরবর্তী সংবাদ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads