ads

সোমবার , ১৯ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন : কাদের

খবর টি পড়েছেন : ৬৭৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে। আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৯ জুন সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। এখানে জাতীয় ও আন্তর্জাতিক সংকট একাকার হয়ে গেছে। আমাদের মতো দেশ সেই সংকট থেকে রেহাই পাবে, এমন ভাবার কোনো কারণ নেই। বিএনপির নেতৃত্বে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তি ব্যবহার করতে চায় বিএনপি। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তারা শঙ্কিত। সে কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

কাদের বলেন, তারা আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে। আমরা বিএনপির আন্দোলনের বিরুদ্ধে শান্তি সমাবেশ নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। আমরা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব, কীভাবে নির্বাচন করছি সেটা দেখে যান। এমনকি কয়েকটি নির্বাচন তারা দেখেছেও।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞা করেছেন নির্বাচন অবাধ হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফসলি জমির মাটি কাটলে জেল খাটতে হবে :… পরবর্তী সংবাদ চাঁদ দেখা গেছে, দেশে ঈদুল আজহা ২৯ জুন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads