ads

রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুসহ ১৩ আসামির রিমান্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ৬৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আরও ১২ জন আসামির বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। ১৩ জন আসামির মধ্যে বাবু চেয়ারম্যানকে পাঁচ দিন, ৬ আসামিকে চারদিন এবং অপর ৬ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। রাস্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন রেজাউল করিম, মনিরুজ্জামান, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, তোফাজ্জল, আইনাল, কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহীহ, মকবুল ও ওহিদুজ্জামান। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় মাহমুদুল আলম বাবু ও তার তিন সহযোগীকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে মাহমুদুল আলম বাবু এবং তার সহযোগী রেজাউল, জাকিরুল ও মনিরুজ্জামান মনিরকে আটক করে র‌্যাব। পরে তাদের ঢাকায় এনে প্রেস ব্রিফিংয়ের পর ওইদিন রাতেই বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

এর আগে বকশীগঞ্জ থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে শনিবার তাদের আদালতে পাঠায়। এ নিয়ে নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃংঙ্খলা বাহিনী।
প্রসঙ্গত, ১৪ জনু রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা নাদিমের ওপর হামলা চালায়। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় শনিবার নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জন উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, রিমান্ড চেয়ে সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রধান আসামি বাবু চেয়ারম্যানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন মুদ্রানীতিতে সুদহারের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সংবাদ ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads