ads

মঙ্গলবার , ১৩ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী মাস থেকে টিসিবির কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল

খবর টি পড়েছেন : ৬৭১
আগামী মাস থেকে টিসিবির কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী জুলাই মাস থেকে টিসিবির কার্ডধারীদের ৫ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফলে জুলাই মাস থেকে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চালও দেয়া হবে কার্ডধারীদের। ১৩ জুন মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

Shamol Bangla Ads

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে প্রতিমাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করা হয়। আগামী মাস থেকে কার্ডধারীদের ৫ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। সরকার মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীরা ঠিকমতো টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Shamol Bangla Ads

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকায় নয়, সারাদেশের সকল কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, করোনাপরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৈকালিক স্বাস্থ্যসেবায় দেশের মানুষ খুশি: স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads