ads

সোমবার , ১২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় বড় ব্যবধানে জয়ী নৌকার তালুকদার খালেক

খবর টি পড়েছেন : ৮১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মেয়রের আসনে তৃতীয়বারের মতো বসছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। ৯৪ হাজার ৭৬১ ভোটে আব্দুল আউয়ালকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আবদুল খালেক। সোমবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ভোট পড়েছে ৪৮ দশমিক ১৭ শতাংশ।

Shamol Bangla Ads

নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে, কোথাও ভোট বাতিল বা কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। প্রশাসন ও নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম, খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এ ফলাফলের মধ্য দিয়ে খুলনাবাসীর বিজয় হয়েছে।’
এদিন সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়। কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। ইভিএমে ভোট নিতে সময় বেশি লাগার অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

Shamol Bangla Ads

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
এদিকে, বরিশালে ভোটগ্রহণ চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বরিশাল সিটিতে জয়ী নৌকার আবুল খায়ের আব্দুল্লাহ পরবর্তী সংবাদ বৈকালিক স্বাস্থ্যসেবায় দেশের মানুষ খুশি: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads