ads

মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

খবর টি পড়েছেন : ৬১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের কারাগারগুলোতে শূন্য পদে এক মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬ জুন সমঙ্গলবার সকালে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ওই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

শুনানিতে কারা অধিদপ্তরের পক্ষে উপস্থিত আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, চিঠি চালাচালি থেকে বের হয়ে দ্রুত নিয়োগ দিন। কয়েক দফা সময় নিয়েও কারাগারে শূন্য পদে চিকিৎসক নিয়োগ না দেওয়ায় হাইকোর্ট উষ্মা প্রকাশ করে বলেন, এতদিনেও আদালতের আদেশ বাস্তবায়ন করতে পারলেন না। ক্ষমতা এবিউজ (অপব্যবহার) করার জন্য না, ক্ষমতা মানুষকে সেবার জন্য এটা মনে রাখবেন। কারাগারে তো গরীব মানুষ থাকে। ধনীরা কারাগারে গেলেও তাদের জন্য ডিভিশনের ব্যবস্থা থাকে। তাই কারাগারে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে গরীব মানুষকে বাঁচান।
এ সময় কারা অধিদপ্তরের আইনজীবী বলেন, ১৪১ পদের মধ্যে ১২৫ জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। বাকি পদে নিয়োগ দেয়ার জন্য আমরা তাগাদা দিচ্ছি।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. জে আর খান রবিন। কারা অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিকুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ময়মনসিংহে ২৫ কেজির কাঁঠাল দেখতে মানুষের ভিড়

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads