ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

খবর টি পড়েছেন : ৬২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ‘সি’ ইউনিটে উর্ত্তীণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী। পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গুচ্ছের ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।

Shamol Bangla Ads

ইমদাদুল হক বলেন, এবার গুচ্ছ ‘সি’ ইউনিট (বাণিজ্য) মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ৩৮ হাজার ৩৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সে হিসেবে সি ইউনিটের পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ। এ ছাড়া ৩৬ দশমিক ৫৪ শতাংশ, অর্থাৎ ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জবি উপাচার্য বলেন, সি ইউনিটে সর্বোচ্চ ৮৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রায়হান খান রাজু। সে রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে পুনঃনিরীক্ষণ করার সুযোগ পাবে। তবে পুনঃনিরক্ষণের ফি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় ওআইসি পরবর্তী সংবাদ ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৫০ সালের মধ্যে ১৮০…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads