ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৫০ সালের মধ্যে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন’

খবর টি পড়েছেন : ২০৯
‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৫০ সালের মধ্যে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সমন্বিত মহাপরিকল্পনা অনুসারে বিদ্যুৎ, জ্বালানি খাতের উন্নত অবকাঠামো তৈরিতে ২০৫০ সালের মধ্যে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি ও বৈদেশিক উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। স্মার্ট গ্রিড, আধুনিক প্রযুক্তি, উন্নত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, সাশ্রয়ী উৎপাদন সিস্টেমে এই বিনিয়োগ করা হবে।’

Shamol Bangla Ads

সোমবার বিদ্যুৎ ভবনে ‘বাজেট ২০২৩-২৪: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগকারীদের চ্যালেঞ্জ এবং প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পা যৌথভাবে এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপট বিদ্যুৎ ও জ্বালানি খাতকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরিকল্পনা মাফিক চললেও প্রাথমিক জ্বালানির ধারাবাহিক সরবরাহ চ্যালেঞ্জে পড়েছে। আগামী ২ বছরে আরও ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদন করা হবে। নেপাল থেকে বিদ্যুৎ আসবে। গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হচ্ছে। পিএসসি হালনাগাদ ও আকর্ষণীয় করা হচ্ছে। ট্রান্সমিশন বেসরকারি খাতে দেওয়া হচ্ছে। বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হচ্ছে। আশা করি আরও গ্যাস পাওয়া যাবে। ভোলার গ্যাস মূলধারায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশটা সকলের। সরকারি-বেসরকারি খাত সম্মিলিতভাবে এগোলে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে।’

Shamol Bangla Ads

এফইআরবির নির্বাহী পরিচালক রিসান নসরূল্লাহ’র সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপ্পার ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন। তিনি তাঁর প্রবন্ধে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি আমদানিতে আর্থিক সংকট, প্রাথমিক জ্বালানিতে বিভিন্ন কর হার ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসাইন, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী এবং বিপ্পার সভাপতি ও সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩… পরবর্তী সংবাদ ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads