ads

সোমবার , ১৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার

খবর টি পড়েছেন : ৩৯৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

Shamol Bangla Ads

এর আগে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলী জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করে। পরে দলের সভাপতি শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এই সুপারিশ পাঠানো হয়। রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ নিয়েও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন মেয়র জাহাঙ্গীর।

Shamol Bangla Ads

বিতর্কিত মন্তব্যের জন্য ওই বছরের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলাও হয়। পরে ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে চলতি বছরের শুরুতে জাহাঙ্গীরকে ক্ষমা করে আওয়ামী লীগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতায় জলবায়ু ঝুঁকি নিরসনে ব্রতী… পরবর্তী সংবাদ চিত্রনায়ক ফারুক আদর্শের ব্যাপারে কখনো ছাড় দেননি: ওবায়দুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads