ads

শনিবার , ১৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে না পড়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোখাকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এপিবিএনসহ সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Shamol Bangla Ads

১৩ মে শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া ক্রস (অতিক্রম) করে বের হতে না পারে এ জন্য সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যদি মোখা মিয়ানমারের বদলে বাংলাদেশ অংশে আঘাত হানে তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় নেয়া হবে। এসময় দুর্যোগ মোকাবিলায় মানুষকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি বলেন, মোখা মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেন্ট মার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। সেন্ট মার্টিনে কী পরিমাণ ঝড় হবে সেই নির্দেশনা ওই এলাকার বাসীন্দাদের দেয়া হয়েছে, তাদেরকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে মোখাকে কেন্দ্র করে। সঙ্গে নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্ট আশ্রয়কেন্দ্র… পরবর্তী সংবাদ ‌‘সেইফ এক্সিট’ কারা নেবে জনগণই তা নির্ধারণ করবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads