ads

শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী

খবর টি পড়েছেন : ২০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত ১১ দিনে এই হিসেব পাওয়া গেছে।

Shamol Bangla Ads

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, এবার ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ জন সিমকার্ডধারী। এর মধ্যে ঢাাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ জন সিমকার্ডধারী।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিমধারী।
ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন গ্রামীণফোনের ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ এবং টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী।

Shamol Bangla Ads

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর গত সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে। তবে আগামী ১ মে শ্রমিক দিবসের ছুটি রয়েছে। ওই ছুটি শেষে চলতি সপ্তাহেই ঢাকার বাইরে যাওয়া কর্মজীবীরা ফিরে আসবেন বলে ধারণা করা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে কোনো নির্বাচনে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে:… পরবর্তী সংবাদ ময়মনসিংহ বোর্ডে এবার এসএসসিতে পরীক্ষার্থী ১ লাখ ২৩…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads