ads

রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

খবর টি পড়েছেন : ২৭৮
ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রতিবারের মতো এবাারের ঈদকেও সামনে রেখে ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা, উপস্থাপক হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটির নাম ‘বাড়িঘর আপন পর’, প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

Shamol Bangla Ads

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে তেমনি গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। নাটকটি ধারণ করা হয় ঢাকার মিরপুরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

একজন নারী কখনো মা, কখনো অভিভাবক, কখনো স্ত্রী, কখনো উপার্জনশীল ব্যক্তি, কখনো দায়িত্বশীল কর্মকর্তা, আবার কখনো একজন ভালো বন্ধু। কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাকে সব সময় সব কিছুতেই আপস করে চলতে হয়। হতে পারে সেটা সংসার জীবনে, কর্মক্ষেত্রে, কিংবা ব্যক্তিগত জীবনে। সদ্য বিবাহিতা একজন নারীর সামাজিক অবস্থান এবং তার মনে জেগে ওঠা কিছু প্রশ্ন নিয়ে গড়ে উঠেছে ‘বাড়িঘর আপন পর’ নাটকের কাহিনি।

Shamol Bangla Ads

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।
নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুটিং সেটে বোমা বিস্ফোরণে আহত হওয়ার খবরটি ভুয়া,… পরবর্তী সংবাদ মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী