ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁইছুঁই করছে রাজশাহীতে। বুধবার বিকেল ৩টায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ১৮ শতাংশ।

Shamol Bangla Ads

শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ঘর থেকে বের হলেই তীব্র তাপদাহ অনুভূতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ মুখ ঠোট শুকিয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন জানান, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে।

Shamol Bangla Ads

এদিকে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এই তাপদাহে। জীবিকার তাগিদে চরম কষ্টেও তারা কাজে বের হচ্ছেন। তবে গরমে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়লেও কমেছে আয়।

Need Ads