ads

সোমবার , ১০ এপ্রিল ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ ও পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তা জোরদার, কোন হুমকি নেই: আইজিপি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১০, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ

আসন্ন পয়লা বৈশাখ ও ঈদুল ফিতর উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই। দেশের প্রতিটি মার্কেট ও বিপণি বিতানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যেয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

আইজিপি বলেন, ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে। নিরাপদ ব্যবস্থা ছাড়াও সহজে মার্কেটে যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করে। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।’ পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সাহরি ও তারাবিহর নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে। পয়লা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পয়লা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।

Shamol Bangla Ads

ঈদে রাজধানীর অনেক ফাঁকা হয়ে যায়; তখন চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, মহানগরীতে ছিনতাই রোধে সাদা পোশাক, ইউনিফর্মে ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে। টাকা পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায় আমরা সার্বক্ষণিক সহায়তা করতে প্রস্তুত রয়েছি। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা হবে বলে জানান আইজিপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads