১। নগ্নতাই এক অনিন্দ্য পোষাক
ক্লাসিক সৌন্দর্যময়ী উন্মোচিত হলে,
কি হবে আবৃত কৌশলে
অলংকারে-পরিচ্ছদে, তারচে থাক।

২। উড়ন্ত পাখির ছবি আঁকা হলে
বেজায় খুশি হয়ে উঠে আকাশ,
যেমন পূবালী জানালা খুলে দিলে
বুক জুড়ায় শীতল বাতাস।
৩। বড় বড় স্বপ্নগুলো মাঝে মাঝে
ঝুপ করে নিভে যায়,
যখন তুমি প্রকৃতির মতো ধ্যানী
মগ্ন মৌন সত্বায়।

৪। নদীর নাভীর নিচে খেলা করে
সে এক কুটিল সংসার,
যেনো শেষ দীর্ঘশ^াস
অতলান্তে বিষাদ ঘুমের।
৫। পান করবে রয়ে-সয়ে
মন-প্রাণ যতোটা চেয়েছো,
ঢেকুর তুলো না পাছে
চাওয়ার চেয়ে বেশি যতোটা পেয়েছো।
৬। কিছু কিছু আনন্দ বাহ্যিক,
সংগোপনে হৃদয় খুঁড়ে, হৃদয় পোড়ায়
কষ্টে বাড়ায় গতি আহ্নিক।
২৮/০২/২৩ ইং




