ads

মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে ‘ওয়ার ২’, পরিচালনায় অয়ন মুখার্জি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৪, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

বড়সড় চমক এলো ‘ওয়ার ২’-এর ঘোষণা নিয়ে! আর কেউ নন, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জি নির্মাণ করবেন হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’। ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ জানান, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী চলচ্চিত্র ‘ওয়ার ২’ পরিচালনা করবেন অয়ন মুখার্জি। মুল ভূমিকায় অভিনয় করবেন হৃতিক রোশন। ‘ওয়ার ২’ যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম চলচ্চিত্র হতে চলেছে। ‘টাইগার ৩’-এর পরেই আসবে এই সিনেমাটি।

Shamol Bangla Ads

তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, “বড় চমক! অয়ন মুখার্জি ‘ওয়ার ২’ পরিচালনা করতে চলেছেন। হৃতিক রোশন থাকছেন। আদিত্য চোপড়া এই সিনেমার জন্য অয়নকে দায়িত্ব দিলেন। তাদের মধ্যে চুক্তি সই হয়েছে।’ তিনি পোস্টে আরও লেখেন, ‘যশ রাজ স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা হতে চলেছে এটি। ‘টাইগার ৩’-এর পর এটি মুক্তি পাবে। ‘টাইগার ৩’-এর গল্পকে অনুসরণ করে নির্মাণ হবে এটি। হৃতিক থাকছেন মুল ভূমিকায়।”

এদিকে একইদিনে ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির বাকি দুই পার্টের ঘোষণা করলেন পরিচালক অয়ন মুখার্জি। তিনি তার ইনস্টাগ্রামে জানালেন, ‘ব্রহ্মাস্ত্র’-এর বাকি দুই কিস্তি কবে আসবে।

Shamol Bangla Ads

নিজের পোস্টে অয়ন লেখেন, “সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি নিয়ে কিছু আপডেট শেয়ার করার। ‘পার্ট ওয়ান’ থেকে পাওয়া সব ভালোবাসার পর সময় এসেছে ‘পার্ট টু’ আর ‘থ্রি’র দিকে মন দেওয়ার। ‘ব্রহ্মাস্ত্র ২’ আর ‘ব্রহ্মাস্ত্র ৩’-র চিত্রনাট্য ঠিক করার জন্য আমার আরো কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো চলচ্চিত্র একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।”

Need Ads