ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ গ্রেফতার ৩

ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ তিন পাচারকারীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ২ এপ্রিল রবিবার তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গত শনিবার রাতে নগরীর শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। ভারতীয় পণ্য পাচার হওয়ার খবরে একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই বাস থেকে ৭২০ পিস ভারতীয় শাড়ি ও ৩৮ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই ভাই মো. আতাউর রহমান ও মজিবুর রহমান এবং ওলিউল্লাহ আহমেদ জয় নামের অপর ব্যক্তিকে। তাদের সবার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।

ভারতীয় পণ্য পাচারে ব্যবহৃত ‘মা আছিয়া’ পরিবহন নামক একটি বাস জব্দ করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা শেষে রবিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, চক্রটি পলাতক অন্যান্য সদস্যদের সহায়তায় ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা চোরাচালানের মাধ্যমে ক্রয়-বিক্রয় করত। ঈদকে সামনে রেখে এদের তৎপরতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

Need Ads