ads

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলায় শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৪, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতি মামলার আসামি শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর বুধবার উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় ছয়টি মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র।

Shamol Bangla Ads

অভিযোগ রয়েছে, গ্রেফতার মনি ডিএমপির সাবেক বিতর্কিত কমিশনার (২০১৫-২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে পুঁজি করে এবং ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে তিনি অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ গড়েছেন। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

পুলিশ জানায়, মনি বহুদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে বিভিন্ন অভিযোগ এসেছে। এ ছাড়া সহিংস ঘটনার দিক থেকেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ আরও জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!