ads

শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে অর্ধশতাধিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। খবর এবিসি নিউজের

Shamol Bangla Ads

শুক্রবার ও শনিবার ভোরে এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। এরমধ্যে আরকানসাসে ৩ জন মারা গেছেন।

আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

প্রাথমিকভাবে ইলিনয়ে অন্তত ২২টি, আইওয়াতে ৮টি, টেনেসিতে ৪টি, উইসকনসিনে ৫টি এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, লিটল রক এলাকাসহ আরকানসাসে অন্তত ১ ডজন টর্নেডোর খবর পাওয়া গেছে।

Need Ads