ads

শুক্রবার , ৩০ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাগরিক সেবা প্রদানে দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না : স্থানীয় সরকার মন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬২
নাগরিক সেবা প্রদানে দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না : স্থানীয় সরকার মন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নাগরিক সেবা প্রদানে দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। ৩০ আগস্ট শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। একইসাথে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এটা সমাজ থেকে সম্পূণরুপে বিতাড়িত করতে কাজ করছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই সরকার কাজ করছে। দুর্নীতিকে শতভাগ নির্মূল করতে পদক্ষেপ নিয়েছি। সেবাখাতে কর্মরত প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) সভাপতি সাংবাদিক মশিউর রহমান খান সেমিনারে সভাপতিত্ব করেন।
ডুরা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রখ্যাত স্থপতি ইকবাল হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থাপনার ওপর একটি কি নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মাদ খান।
সেবা খাতে সংশ্লিষ্ট সংস্থা বা বিভাগের সমন্বয়হীনতার প্রশ্নে এলজিআরডি মন্ত্রী বলেন, আমাদের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ছে এবং সমন্বয় কোথায় কোথায় করা দরকার এটাও আমরা জেনেছি। সমন্বয়তো প্রতিদিন নতুন করে প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমাদের সক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের মধ্যে সমন্বয় নেই, আমিতো সমন্বয়হীনতার কিছু দেখি না। উত্তরের মশার ওষুধ দক্ষিণ সিটি ভাগ করে নিচ্ছে। তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করছে। তবে কোথায় কোথায় সমন্বয় নেই, কে কথা শুনছে না, সেটা সুনির্দিষ্ট করে দেখিয়ে দিলে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, আমিতো সমন্বয়হীনতার অভাব দেখি না। তাছাড়া দুইজন মানুষতো দুইরকমের চিন্তার হবে। সবার কথাতো এক হতে পারে না, কিন্তু আমরা এডজাস্ট করব। সমন্বয় একটা ধারাবাহিক প্রক্রিয়া।
সেমিনারে স্থপতি ইকবাল হাবিব বলেন, নগর পরিকল্পনা স্থানীয় সরকারের দায়িত্ব কিন্তু কোনো এক সময় আহাম্মকি করে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক করে তার হাতে দায়িত্ব দিয়েছি। অথচ নগরের জনপ্রতিনিধিত্বশীল সংস্থা সিটি করপোরেশনের কোনো ক্ষমতা নেই। তাই রাজউক ভেঙে নগর সরকার বা সিটি করপোরেশনকে দিয়ে দেয়া হোক। তাদের লোকবল, অর্থ, অন্যান্য সম্পদ সিটি কর্পোরেশনকে দেয়া হোক। জলজট ও কঠিন তরল বর্জ্য ব্যবস্থাপনায় ২০১৭ সালে প্রয়াত মেয়র আনিসুল হকের সভাপতিত্বে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ওয়াসাকে দ্বিখন্ডিত করে সিটি করপোরেশনের হাতে দিতে। সেই সিদ্ধান্তের কোনো অগ্রগতি নেই।
পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতাকেই প্রথম কাজ বলে দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিইও আব্দুল হাই বলেন, স্থানীয় সরকারের একটি সংস্থা সিটি করপোরেশন। এখানে কাজ করতে বড় সমস্যা জনসেচতনতা ও সমন্বয়হীনতা। আমরা ড্রেন পরিষ্কার করতে যেয়ে দেখেছি ড্রেনের ভেতর বিশাল আকারের মেট্রেস। যেটা ২০-৩০ জন লোক দিয়েও উঠাতে পারি নাই। অনেক স্টিলের আলমারি পেয়েছি। যারা এটা ফেলেছেন তাদের কি কোনো দায়িত্ব নেই? শুধু সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসবে। দুই জনকেই সচেতন হতে হবে। জনসচেতন হলে প্রত্যেকের নাগরিক সেবা দৌড়গোড়ায় পৌঁছে দেয়া সম্ভব। তিনি বলেন, এডিস মশা রোধে প্রত্যেক মানুষকে সচেতন করতে আমরা চিরুনি অভিযান করছি। গত পাঁচদিনে ১ লাখ ৫২ হাজার বাড়ি পরিদর্শন করেছি। তাতে দেখা গেছে ২০ শতাংশ বাড়িতেই এডিসের লার্ভা। দুই বাড়ির মাঝখানে খালি জায়গা ময়লা এটা কি নগরবাসীর দায়িত্বের মধ্যে পরে না? আমরা প্রাথমিকভাবে সচেতন করছি। আসলে আইনের প্রয়োগ ছাড়া এটা সম্ভব না। বহির্বিশ্বে দেখা যায় যত্রতত্র ময়লা ফেললে আইন প্রয়োগ করা হয়। আমরা এখন প্রাথমিকভাবে সচেতন করছি। পরবর্তীতে আইন প্রয়োগ করে হলেও আমরা বাস্তবায়ন করব। এ ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিফাত হত্যা: হাইকোর্টে জামিন পেলেন মিন্নি পরবর্তী সংবাদ একদিন সরকারকে জবাব দিতেই হবে : ফখরুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads