ads

শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে শতাধিক হলে চলবে শাকিবের ‘লিডার: আমিই বাংলাদেশ’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

আসন্ন রোজার ঈদে শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান বলেন, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হতে পারে।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের সিনেমার চাহিদা অন্যরকম। তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর সিনেমা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।’

পরিবেশক মঞ্জুর রহমান বলেন, গত ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিলো। এবারও তেমন হবে। সেই হিসেবে প্রায় দুইশ-এর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের অনেক বাকি। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে আমরা সম্প্রতি লিডার-এর বুকিং নেওয়া শুরু করেছি।

Shamol Bangla Ads

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। যা সামাজিক সচেতনা, প্রতিবাদ (অ্যাকশন) ও রাষ্ট্রে জীবনযাপনে স্বনির্ভর হওয়ার বার্তা দেবে দর্শকদের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads