ads

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ড্রোন ধ্বংসের পর আগের মতো গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারছে না আমেরিকা’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ

রাশিয়ার দুটি যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ড্রোন এমকিউ-৯ রিপার ভূপতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে এ কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা।

Shamol Bangla Ads

ড্রোন বিধ্বস্তের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সাথে সংঘাত এড়ানোর জন্য কৃষ্ণ সাগরের আকাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনার নির্দেশ দিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন আর আগের মতো রাশিয়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারছে না।

চলতি মাসের ১৪ তারিখে রাশিয়ার দুটি সুখোই এসইউ-২৭ বিমান আমেরিকার এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত করে। এরপর থেকে মার্কিন বিমানবাহিনী রাশিয়া-ইউক্রেন যুদ্ধস্থল থেকে অনেক বেশি দূরে এবং উচ্চতা বজায় থেকে ড্রোন পরিচালনা করছে। এতে গোয়েন্দা তথ্যচিত্রের মান যেমন কমে যাচ্ছে, তেমনি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করাও যাচ্ছে না।

Shamol Bangla Ads

রাশিয়ার বিমানের ধাওয়ায় মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা কৃষ্ণ সাগরের আকাশে ড্রোন পরিচালনা বহাল রাখবে বলে ঘোষণা করেছিল। কিন্তু তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনা করছে। সূত্র: সিএনএন

Need Ads