ads

বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুত্রসন্তানের মা হলেন মাহিয়া মাহি

খবর টি পড়েছেন : ২৬১
পুত্রসন্তানের মা হলেন মাহিয়া মাহি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির নায়িকারা একে একে মা হওয়ার দলে যোগ দিচ্ছেন। গত বছর মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন বুবলী। মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণিও। এদের ঘরে এসেছে পুত্র সন্তান। এবার প্রথম সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। মাহিয়া মাহির স্বামী রকিব সরকার এ খবর নিশ্চিত করে জানান, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Shamol Bangla Ads

গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’
গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৃত্যুর আগে লাইভে কান্নার ভিডিও ভাইরাল সেই অভিনেত্রীর,… পরবর্তী সংবাদ আমাদের সমর্থনের ভেতর দিয়ে জন্ম নিচ্ছে বিতর্কিত ভাইরাল…