ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বলে উঠলেন লিটন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯। সিরিজজুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের আফসোসের জায়গা রইল না লিটন রানে ফেরায়।

Shamol Bangla Ads

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া যায়নি চেনা লিটনকে। প্রথম দুই টি-টোয়েন্টিতেও তিনি ছিলেন ছন্নছাড়া। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচে চারবারই লিটন আউট হয়েছেন দশ রানের নিচে।

মঙ্গলবার মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। দেখা মিলল এক নান্দনিক লিটনের। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি। মিরপুরে তাঁর ব্যাটে বাংলাদেশও ছুটেছে বড় সংগ্রহের পথে। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। আউট হওয়ার আগে লিটন করেছেন ৭৩ রান।

Shamol Bangla Ads

এর আগে রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান।

 

Need Ads