ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‌‘কিভাবে ফেরাবো’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৪, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

কিভাবে ফেরাবো তোমায়
খরতাপে পীড়িত বাতাস-বুকটা কাঁপছে থর-থর,
যাবো যাবো ভাবতেই বহে উৎক্রান্ত ব্যথার প্লাবন
আঁধার রাত কেটে আসে না সোনালী ভোর।

Shamol Bangla Ads

কিভাবে ফেরাবো তোমায়
যৌবনের দক্ষিণ দুয়ার ভেঙ্গেছে ঝড়ো হাওয়ায়,
কি করে ঠেকাই অনিন্দ্র পতন
ইচ্ছেগুলো ভরদুপুরে আছড়ে মরছে-ডানা ঝাপটায়।

কিভাবে ফেরাবো তোমায়
বিরহ অনলে অন্তর জ¦লে-পুড়ে খাঁক,
ক্ষরণস্রোতে কাতর-নিঃশেষ
অনিবার্য ব্যথায় টানটান বুক।

Shamol Bangla Ads

কিভাবে ফেরাবো তোমায়
ব্যাধের কুটিল চক্রান্তে নিহত সত্ত্বা-উদভ্রান্ত পাখি,
অন্ধকার ভবিষ্যত-নেই অবিচল সত্যের শ^াস
বোবা কান্নায় যেন নিরাক পড়া পাথর আঁখি।

কিভাবে ফেরাবো তোমায়
আকাশের অনিমেষ অপরাজিতায়,
হারিয়েছি বুকের দূর্গে সুখের স্বর্গ
নাচে না বুক সম্মোহনে-নীল কুয়াশায়।

বলো কিভাবে ফেরাবো তোমায়
কতোদিন ঠোঁটে ফোটে না ইন্দ্রজাল হাসি,
ফেরানো সহজ নয়, না বইলে আলোর প্লাবন
হাতেও ফোটে না ঋতুর কুসুম-ভালোবাসি।
(১৩.০২.২৩ ইং)

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads