ads

সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরআরআর-এর ‘নাটু নাটু’ গান জিতল অস্কার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১৩, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ

ভারতীয় সিনেমা ‘আরআরআর’ গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা অরিজিনাল গানের সম্মান। এই গানের জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাভানি এবং গীতিকার হিসেব অস্কার পেলেন চন্দ্রবোস। ৯৫তম অ্যকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই পুরস্কাপ্রাপ্তদের করতালির মাধ্যমে উষ্ণ অভিবাদন জানান।

Shamol Bangla Ads

পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

পুরস্কার গ্রহণ করে সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে নাটু নাটু গানটির দৃশ্যায়ন করা হয়েছিল। এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল গানটি।

Need Ads