ads

রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ ৮ ফ্রেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ৪২৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২০২১-২০২২ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৮ ফ্রেব্রুয়ারি প্রকাশিত হবে। ২৯ জানুয়ারি রবিবার সকালে ওই তথ্য জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

Shamol Bangla Ads

এর আগে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি এই সময়সীমা শেষ হতে যাচ্ছে।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর ২ হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ কাতার বিশ্বকাপ : বাংলাদেশী হতাহত শ্রমিকদের তালিকা চান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads