ads

শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ‘সম্মত’ সৌদি আরব ও ইরান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১০, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ‘সম্মত হয়েছে’। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার উইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

একটি যৌথ বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ‘নিজেদের মধ্যে আলোচনার পর ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দুই মাসের মধ্যে দূতাবাস ও মিশন চালুর বিষয়ে সম্মত হয়েছে।’

তবে সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

শিয়া অধ্যুষিত ইরানের সঙ্গে সুন্নি অধ্যুষিত সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ২০১৬ সালে ভেঙে যায়।

Need Ads