ads

সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৬, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানান, তার মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

Shamol Bangla Ads

মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত। তিনি আরও বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে, তিনি আশা করেন। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য সাফল্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী ।

Need Ads