ads

শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবে না বাংলাদেশ : মতিয়া চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

যত দিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবে না বাংলাদেশ- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাঙালি ও বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবই শেখ হাসিনার হাত ধরে অর্জিত হয়েছে। শেখ হাসিনা সারা পৃথিবী থেকে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কাজেই যত দিন শেখ হাসিনার হাতে দেশ, তত দিন পথ হারাবে না বাংলাদেশ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁকা পথে কখনও ক্ষমতায় আসেননি। তিনি জনগণের ভোটের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি দৃঢভাবে বিশ্বাস করেন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হলে আওয়ামী লীগকে কেউ কোনোদিন হারাতে পারবে না।
সংসদ উপনেতা মতিয়া বলেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলে দিচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে সর্ববৃহৎ পদ্মা সেতু হয়েছে। মেট্রোরেল হয়েছে, মাটির নিচ দিয়ে টানেল হচ্ছে। সারা দেশের মানুষের কাছে আজ সেগুলো দৃশ্যমান। যোগাযোগের ক্ষেত্রে দেশে অনন্য উন্নয়ন হয়েছে।

Shamol Bangla Ads

মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর সুদৃঢ় নেতৃত্বে অবশ্যই এ দেশ স্মার্ট বাংলাদেশে উন্নীত হবে। শেরপুর জেলায় যা উন্নয়ন হয়েছে, তার সবই আওয়ামী লীগ সরকার করেছে।

করোনাকালে দেশের অর্থনীতি শেখ হাসিনা ধরে রেখেছেন মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, সারা পৃথিবী যখন অর্থনৈতিক মন্দার প্রভাবে হিমশিম খাচ্ছে। তখনও আমাদের অর্থনীতি থমকে যায়নি বরং এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বলেই আমরা এত ভালো আছি। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা সবসময় ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে তারাই নির্বাচনকে ভয় পায়। নির্বাচন বানচাল করার জন্য জীবন্ত মানুষের গায়ে আগুন দেয়, অগ্নিসন্ত্রাস করে। তিনি আগামী নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি নিজ তহবিল থেকে উরফা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ১৭০ জন শিক্ষার্থী ও ২০০ হতদ্ররিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন।
এরপর নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ২ হাজার ৭৮০ জন শিক্ষাথী ও প্রতি ইউনিয়নে ১০০ জন দরিদ্র মানুষকে নিজ তহবিল থেকে একটি করে কম্বল প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নকলায় পৌঁছালে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Need Ads