ads

শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র শবে মিরাজ আজ

খবর টি পড়েছেন : ২৫২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ শনিবার পবিত্র শবে মিরাজ। দিন পেরিয়ে আঁধার নামলেই আসবে মহিমান্বিত এই রজনী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শবে মিরাজ। ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুওয়াতের ইতিহাসেও এটি এক অবিস্মরণীয় ঘটনা।

Shamol Bangla Ads

এই রাতে হজরত মুহাম্মদ (সাঃ) সপ্তাকাশের ওপরে সিদরাতুল মুনতাহা হয়ে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সবকিছুর অপার রহস্য।

ধর্মপ্রাণ মুসলমানরা আজ কোরআনখানি, নফল সালাত, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করবেন।

Shamol Bangla Ads

ইসলামিক ফাউন্ডেশন গতকাল শুক্রবার জানিয়েছে, পবিত্র শবে মিরাজ ১৪৪৪ হিজরি উদ্‌যাপন উপলক্ষে আজ বেলা দেড়টায় অর্থাৎ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুদ্ধ নয়, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু…