ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেরা করদাতাদের এনবিআরের সম্মাননা

খবর টি পড়েছেন : ৪১৮
সেরা করদাতাদের এনবিআরের সম্মাননা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় পর্যায়ে সেরা করদাতাদের সম্মাননা জানাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার আনুষ্ঠানিকভাবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এর মধ্যে ৭৬ জন ব্যক্তি করদাতা ও ৬৫টি কোম্পানি করদাতা। ২০২১-‘২২ করবর্ষে তারা জাতীয় পর্যায়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর বাইরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের ৫২৫ জন করদাতাকে সম্মাননা জানানো হয়েছে।

Shamol Bangla Ads

ট্যাক্স কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশ, সরকারি হাসপাতালে চিকিৎসা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেরা করদাতাদের হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একই অনুষ্ঠানে সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ের সেরা করদাতাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা বিভাগের আট জেলার করদাতাদের হাতেও সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বাকিরা দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে সম্মাননা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, খাঁটি মুসলমান হতে হলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে তারা তাদের প্রতিবেশীদের সহায়তা করবে। তিনি বলেন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সহায়তা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে, আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে।

Shamol Bangla Ads

অর্থমন্ত্রী আরও বলেন, গত ১০ বছর রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। ১৪ থেকে ১৫ শতাংশ জিডিপিতে গ্রোথ বাড়ছে রাজস্ব খাত থেকে। মেট্রোরেলের উদ্বোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উপহার দিচ্ছেন। জনগণের করের টাকা দিয়ে আমাদের এই মহাঅর্জন। ২০৪১ সালে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবো। ট্যাক্স দেওয়া শুধু দায়িত্ব নয়, ভালো কাজ এটা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করারও আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের অর্জনে হিরণ্ময় পালক মেট্রোরেল: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ সিঙ্গাপুরের চেয়েও আধুনিক আমাদের মেট্রোরেল : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads