ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিঙ্গাপুরের চেয়েও আধুনিক আমাদের মেট্রোরেল : কাদের

খবর টি পড়েছেন : ২৯৫
সিঙ্গাপুরের চেয়েও আধুনিক আমাদের মেট্রোরেল : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকার মেট্রোরেলের সিঙ্গাপুর চেয়েও আধুনিক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরো দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

মেট্রোরেলের ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি কথাই বলবো, মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

Shamol Bangla Ads

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আমরা সতর্ক পাহারায় থাকবো। বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেরা করদাতাদের এনবিআরের সম্মাননা পরবর্তী সংবাদ ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads