ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু

খবর টি পড়েছেন : ৫০৫
১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে ২০২৩ সালের আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আগামী ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ডিসেম্বর রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে।

রাজধানীতে এটি বাণিজ্যমেলার ২৭তম আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Shamol Bangla Ads

এর আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতিবছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসবে।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৯০০ টন অকটেন-ডিজেল নিয়ে মেঘনায় ডুবল জাহাজ পরবর্তী সংবাদ মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি: শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads