ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি: শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৩২৫
মানুষের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের বড় শক্তি: শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গণমানুষের আস্থা ও বিশ্বাসকেই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের আর কোনো শক্তি নেই। আমরা কেবল জনগণের শক্তিতেই বিশ্বাস করি। আওয়ামী লীগ সঠিকভাবে যদি জনগণকে পথ দেখাতে পারে, তাহলে দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না।
তিনি দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দলকে শক্তিশালী করতে অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। আপনাদের প্রতি এ আমার অনুরোধ। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে রোববার (২৫ ডিসেম্বর) গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ স্থানীয় আওয়ামী লীগ ইউনিটকে তাদের অফিস স্থাপনে সাহায্য করবে, যদি তারা অক্ষম হয়। তিনি বলেন, প্রত্যেক জেলা ও উপজেলায় একটি কার্যালয় থাকা দলের জন্য প্রয়োজন। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। অনলাইনের মাধ্যমে পুরো দেশের সঙ্গে যোগাযোগের সুযোগ আমাদের রয়েছে। তাহলে এক্ষেত্রে কেন আওয়ামী লীগ পিছিয়ে থাকবে।

তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে যোগাযোগ সহজ করে তুলতে আমি একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি গড়ে তুলতে চাই। তিনি দলকে শক্তিশালী করতে নতুন সদস্য নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, আমরা আটটি বিভাগে আটটি নতুন দল গঠন করবো। তারা নতুন সদস্য নিয়োগের বিষয়টি দেখভাল করবে। সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা এ দেশের মাটি ও জনগণ থেকে বেড়ে উঠেছে। কিন্তু বিএনপি ও জাতীয় পার্টি সামরিক শাসকদের পকেট থেকে এসেছে, যারা সংবিধান লংঘন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। এ কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু পরবর্তী সংবাদ সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে : ওবায়দুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads