ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের অভয়নগরে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা জাতীয় গণতান্ত্রিক পার্টির বিবৃতি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৪ ৯:০১ অপরাহ্ণ
যশোরের অভয়নগরে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর হামলা জাতীয় গণতান্ত্রিক পার্টির বিবৃতি

ইয়ানুর রহমান (যশোর)  : যশোর অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ার সংখ্যালঘু সম্প্রদায় মালোপাড়ায়  ৫ জানুয়ারী রোববার রাতে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন,জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ।
নেতৃদ্বয় বলেন, ক্ষমতা নিয়ে শাসকগোষ্ঠীর কামড়াকামড়ি খেয়োখেয়িতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদানে সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নেতৃবৃন্দ সংখ্যালঘুদের নিরাপত্তায় সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। একই সাথে প্রত্যেক সংখ্যালঘু এলাকায় নিজেদের উদ্যোগে প্রহরা দেবার জন্য সংশিষ্টদের দৃষ্টি আকর্ষন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!