ads

সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

খবর টি পড়েছেন : ৩৫৬
সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

Shamol Bangla Ads

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতার কারণ কী? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন বছর ধরেই সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছিল। হঠাৎ করে এটি করার সিদ্ধান্ত হয়নি। সাইবার নিরাপত্তা বাড়াতে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেশ এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। সাইবার সিকিউরিটি তো সাধারণ একটি ধারণা।’

Shamol Bangla Ads

ন্যাশনাল ডেটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু শক্তিশালীভাবে দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে। সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই ইসলামি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক পরবর্তী সংবাদ ১০ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads