ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থানায় পুলিশকে আরও আন্তরিক হওয়ার নির্দেশ আইজিপির

খবর টি পড়েছেন : ২৬৫
থানায় পুলিশকে আরও আন্তরিক হওয়ার নির্দেশ আইজিপির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেশাদারি, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক কনফারেন্সের শেষ দিনে বুধবার সমাপনী বক্তৃতায় এ নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।’

Shamol Bangla Ads

শীর্ষ কর্মকর্তাদের পুলিশ প্রধান নির্দেশনা দিয়ে বলেন, ‘থানায় সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে, তাদের প্রত্যাশিত সেবা দিতে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ তিনি এ ক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ‘৯৯৯ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিআইজি (টেলিকম) এ কে এম শহিদুর রহমান অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দুই দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক কনফারেন্স গত ৮ নভেম্বর শুরু হয়। সকল অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার এই কনফারেন্সে অংশগ্রহণ করেন। কনফারেন্সে চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর) মাসের সারা দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় সদর দপ্তরের পক্ষ থেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যেভাবে চেয়েছিলাম, সেভাবেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছি :… পরবর্তী সংবাদ আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে : মির্জা ফখরুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads