ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেভাবে চেয়েছিলাম, সেভাবেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছি : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯৩
যেভাবে চেয়েছিলাম, সেভাবেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছি : অর্থমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবেই আইএমএফের ঋণ পেতে যাচ্ছি। আইএমএফ মিশন আমাদের চলমান অর্থনৈতিক সংস্কারের সঙ্গে একমত পোষণ করেছে। সে অনুযায়ী আমরা চার বছর মেয়াদি ঋণ কর্মসূচি নিতে যাচ্ছি।’ বুধবার সফররত আইএমএফ মিশনের সঙ্গে সমাপনী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সারা বিশ্বের অর্থনীতিই এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। উন্নত থেকে উন্নয়নশীল সকল দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। প্রায় সব দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে কমে গিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বৈশ্বিক অর্থনীতিতে এ উত্তাপের আঁচ বাংলাদেশের অর্থনীতিতেও কিছুটা লেগেছে। এ অস্থিরতা যাতে কোন ধরনের সংকটে ঘনীভূত না হয় তা নিশ্চিত করতেই আগাম সতর্কতা হিসেবে আইএমএফের ঋণের জন্য অনুরোধ করে সরকার।’

Shamol Bangla Ads

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে আগে একাধিকবার বৈঠক হয়েছে। চলমান ঋণ আলোচনার পর্বটি আজ সফলভাবে শেষ হলো। সফররত দলটি বাংলাদেশ সরকারের সকল স্টেকহোল্ডার-দের সঙ্গে আলোচনা করেছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা অন্যান্য অনেক দেশের তুলনায় ভাল বলে তাঁরা জানিয়েছেন।’ অর্থমন্ত্রী আইএমএফের এই ঋণ কর্মসূচির ক্ষেত্রে অর্থনীতির বহি:খাত স্থিতিশীল করা, ২০২৬ সালে এলডিসি হতে উত্তরণকে সামনে রেখে অর্থনীতিকে শক্ত ভিত্তি দেওয়া, আর্থিক খাত শক্তিশালী করা; এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা করে উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া- এই চারটি মূল লক্ষ্যের উল্লেখ করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকারের বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রাখা হবে, যা গত প্রায় ১৪ বছর ধরে আমরা করে আসছি। আমাদের সরকারের সবসময় প্রচেষ্টা থাকে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে সীমিত রাখা। গত বছর আমাদের বাজেট ঘাটতি ছিল ৫.১ শতাংশ যা এই অর্থবছরে ৫.৫ শতাংশ ধরা আছে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো সামাজিক খাতে সরকারের ব্যয় বৃদ্ধি করা যা আমরা প্রতি অর্থবছরে ক্রমান্বয়ে বাড়াচ্ছি। সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে আমাদের বরাদ্দ রয়েছে এক লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা যা মোট বাজেটের প্রায় ১৭ শতাংশ।’

Shamol Bangla Ads

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ নতুন কয়েকটি আইন প্রণয়ন এবং পুরোনো কয়েকটি আইনের সংশোধনের চলমান কার্যক্রম ত্বরান্বিত করা; রাজস্ব ব্যবস্থার সংস্কার জোরদার এবং কর প্রশাসনের দক্ষতা বাড়ানোর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বাড়ানো হবে। ভ্যাট আদায়ের জন্য আমরা ইএফডি মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত ছয় হাজার ৭৩২টি মেশিন স্থাপন করা হয়েছে। আগামী বছরে আরও ৬০ হাজার মেশিন স্থাপন করা হবে এবং পরবর্তী চার বছরে দুই লাখ ৪০ হাজার মেশিন স্থাপিত হবে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ব্যবস্থাটি আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সময়ে সময়ে সমন্বয় করা হবে, যাতে সামনে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে দেশের অভ্যন্তরেও তা একইভাবে কমানো যায়। টাকার বিনিময় হার নির্ধারণের কাজটি ধীরে ধীরে বাজারের উপর ছেড়ে দেওয়া হবে, যা এরই মধ্যে শুরু হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং সেদিকে লক্ষ্য রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। দুর্যোগ ঝুঁকি অর্থায়নের পরিকল্পনা করা হবে যার মধ্যে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টিও থাকবে ইত্যাদি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাম্প্রদায়িক প্রশ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ থানায় পুলিশকে আরও আন্তরিক হওয়ার নির্দেশ আইজিপির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads